সেন্ট জন্স, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ১৯ বছরের মেধাবী ব্যাটসম্যান আড্রিয়ান বারাথ।
১৩ সদস্যের উইন্ডিজ দলে আরও জায়গা পেয়েছেন জ্যামাইকান সিমার এন্ড্রু রিচার্ডসন। গত মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে দলে রাখা হয়েছিল রিচার্ডসনকে। তবে এখনও তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পুরো ম্যাচ খেলতে পারেননি।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সিমার ব্রেন্ডন ন্যাশ ভারতের সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা না পেলেও বাংলাদেশের বিপক্ষে দলে ফিরেছেন। সেই সঙ্গে প্রথম টেস্টের দলে সুযোগ পেতে পারেন গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বল করা রবি রামপালও।
তবে দলে জায়গা হারিয়েছেন ব্রাভো ভাইদের একজন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খারাপ করার ফলস্বরূপ ডোয়াইন ব্রাভোর বড় ভাই ড্যারেন ব্রাভোর নাম কাটা গেছে দল থেকে। অলরাউন্ডার ড্যারেন সামি এবং ডেভিড বার্নার্ডও বাদ পড়েছেন। পেসার ফিডেল এডয়ার্ডস ইনজুরি আক্রান্ত।
বারাথ গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৩২ রানের দারুণ এক ইনিংস খেলেন। তারপর ঘরোয়া ক্রিকেটেও ছিলেন দুর্দান্ত। ফলে আশা করা হচ্ছে গেইলের সঙ্গে বারাথই হয়তো ক্যারিবীয় ইনিংসের ওপেন করবেন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রিস গেইল (অধিনায়ক), দীনেশ রামদিন (সহ-অধিনায়ক), আড্রিয়ান বারাথ, ডোয়াইন ব্রাভো, সুলিমান বেন, শিব নারায়ণ চন্দরপল, নরসিংহ দেও নারায়ণ, রুনাকো মর্টন, ব্রেন্ডন ন্যাশ, রবি রামপাল, এন্ড্রু রিচার্ডসন, রামনরেশ সারওয়ান, জেরোমি টেইলর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২০১১ঘ.
bdnews24