ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণ ডানোন নেশন্স কাপ ফুটবলের শিরোপা জিতেছে খুলনা ডিএফএ। ফাইনালে তারা ২-১ গোলে বাফুফে ডেভেলপমেন্ট স্কোয়াডকে হারায় ।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৩০ মিনিটে কোন গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
১০ থেকে ১২ বছরের ছেলেদের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ ছিল ৩০ মিনিটের।
চ্যাম্পিয়ন খুলনা দল অক্টোবরে ব্রাজিলে ডানোন নেশন্স কাপ ফুটবলে অংশ নেবে। এটি অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ব্রাজিলের সাওপাওলোতে।
বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের ক্ষুদে ফুটবলাররা এতে অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪২ ঘ.
bdnews24