২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ান শুটিংয়ের দ্বিতীয় দিনেও ভারতের একাধিপত্য

দক্ষিণ এশিয়ান শুটিংয়ের দ্বিতীয় দিনেও ভারতের একাধিপত্যের সামনে মলিন হয়ে আছে অন্য দলগুলোর পদক তালিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ এশিয়ান শুটিংয়ের দ্বিতীয় দিনেও ভারতের একাধিপত্যের সামনে মলিন হয়ে আছে অন্য দলগুলোর পদক তালিকা। দুই দিনে ১০ ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ জিতেছে ভারত। এছাড়া ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ নিয়ে মোট ১৮টি পদক জিতেছে তারা। পদক তালিকায় বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১টি ব্রোঞ্জ পদক বেশি নিয়ে পদক তালিকার দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দ্বিতীয় দিনেও বিকেএসপির শুটিং রেঞ্জে আকর্ষণীয় ইভেন্ট ছিল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল। দিন শেষে সেখানেও হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। যার ওপর ভরসা ছিল সেই শারমিন আক্তারকে খুঁজেই পেলোনা বাংলাদেশ। শীর্ষ তিনে দূরে থাক, পাঁচজনেও নেই শারমিনের নাম। তবে আরেক শারমিন (শারমিন আক্তার রত