লন্ডন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রোববার উইম্বলডনের ফাইনালে সুইস রজার ফেদেরারের মুখোমুখি হচ্ছেন আমেরিকান অ্যান্ডি রডিক।
ফাইনাল জিতলে পিট সাম্প্রারাসকে হটিয়ে ফেদেরারই হবেন ইতিহাসে সবচেয়ে বেশি ১৫ টি গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু সে হতে দেবেন না বলেই পণ করেছেন রডিক।
এর আগে ২০ বারের মোকাবেলায় মাত্র দু'বার সাফল্য পেয়েছিলেন রডিক। বাকি ১৮ বারই তাকে হারের মুখ দেখতে হয়েছে ফেদেরারের কাছে।
কিন্তু তাতে কিছু এসে যায় না রডিকের। তিনি জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না,"আমি কঠিন পরিশ্রম করেছি এবং প্রতিশ্র"তিবদ্ধ সব কিছুতেই। খাবার থেকে ঘুমানো পর্যন্ত সব কিছুতেই। তাই সাফল্যের জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে আমি নিজেকে সঁপে দেব।"
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সাফল্য ব্যাপারটি দৃশ্যত ফেদেরারেরই বেশি কাছাকাছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৪৪ঘ.
bdnews24