২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ৮ কোটি পাউন্ডে 'বিক্রি' হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইংগার ক্রিশ্চিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ৮ কোটি পাউন্ড স্টার্লিংয়ের বিনিময়ে তাকে ছয় বছরের জন্য কিনে নিয়েছে রিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইংগার ক্রিশ্চিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ৮ কোটি পাউন্ড স্টার্লিংয়ের বিনিময়ে তাকে ছয় বছরের জন্য কিনে নিয়েছে রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, ১১ জুন ২৪ বছর বয়সী এ পর্তুগিজ উইংগারের জন্য রিয়ালের প্রস্তাব তারা গ্রহণ করেছে এবং চুক্তি চূড়ান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে," আগামী ছয় বছরের জন্য রোনালদো রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাকে আগামী ৬ জুলাই সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের মঞ্চে উপস্থাপন করা হবে।" যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর সময় গত ১০ জুন রিয়াল রোনালদোকে প্রস্তাব দিয়েছিল। ওই সময় রোনালদো আবারও ক্লাব ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ম্যান ইউ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩১৫ঘ.