২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে ভেনাসের মুখোমুখি সাফিনা

প্রমীলা টেনিসের নম্বর ওয়ান রাশান দিনারা সাফিনা অবাছাই জার্মান স্যাবাইন লিসিকিকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রমীলা টেনিসের নম্বর ওয়ান রাশান দিনারা সাফিনা অবাছাই জার্মান স্যাবাইন লিসিকিকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন। সেন্টার কোর্টের ঘাম ঝরানো কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার সাফিনা ৬-৭(৫-৭), ৬-৪, ৬-১ সেটে ম্যাচ জিতে নেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। আগনিয়েসকা রোদনস্কাকে ৬-১ ৬-২ সেটে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন ভেনাস। অন্য সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছেন ভেনাসের ছোট বোন সেরেনা উইলিয়ামস ও এলেনা দেমেন্তিয়েভা। সেরেনা ভিক্টোরিয়া আজারেঙ্কোকে এবং দেমেন্তিয়েভা ইতালির ফ্রান্সিসকা শিয়াভোনেকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৩৪০ ঘ.