২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে ভেনাস, মারে

এখনো কোনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি। কিন্তু এই উইম্বলডনে রজার ফেদেরারের পরই যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, তার নাম অ্যান্ডি মারে। ব্রিটিশ পত্র-পত্রিকা দেখলে তো মনে হবে এই স্কটিশই উইম্বলডনের সবচেয়ে বড় তারকা। শনিবার সেই পত্রিকাগুলোকে আরেকটু সুযোগ করে দিয়েছেন তিনি, সার্বিয়ার ভিক্টর ট্রয়কিকে রীতিমতো উড়িয়ে দিয়ে পা রেখেছেন চতুর্থ রাউন্ডে। আর রোববার চতুর্থ রাউন্ডে উঠেছেন মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

লন্ডন, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনো কোনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি। কিন্তু এই উইম্বলডনে রজার ফেদেরারের পরই যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, তার নাম অ্যান্ডি মারে। ব্রিটিশ পত্র-পত্রিকা দেখলে তো মনে হবে এই স্কটিশই উইম্বলডনের সবচেয়ে বড় তারকা। শনিবার সেই পত্রিকাগুলোকে আরেকটু সুযোগ করে দিয়েছেন তিনি, সার্বিয়ার ভিক্টর ট্রয়কিকে রীতিমতো উড়িয়ে দিয়ে পা রেখেছেন চতুর্থ রাউন্ডে। আর রোববার চতুর্থ রাউন্ডে উঠেছেন মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। শনিবারের ম্যাচে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জেতার পথে ১৭টি এইস মেরেছেন মারে। ফ্রেড পেরির পর প্রথম ব্রিটিশ হিসেবে তার উইম্বলডন জেতার পক্ষে বাজির দরটাও আরেকটু উস্কে দিয়েছে এই জয়। শনিবারের অন্য এক ম্যাচে হেরে গেছেন মেয়েদের বিভাগের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। ডব্লুটিএর র‌্যাংকিংয়ে ১২৪ নম্বরে থাকা মার্কিন কিশোরী মেলানি ওডিন তাকে ৬-৭, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে উঠেছেন চতুর্থ রাউন্ডে। তবে রোববার সেই ভুল করেননি আরেক সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.