২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের স্কুল ফুটবলে সেরা জন উইলসন স্কুল

সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবলের শিরোপা জিতে নিয়েছে স্যার জন উইলসন স্কুল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনালে ভিকারুন্নেসা গার্লস স্কুল ও কলেজকে একমাত্র গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবলের শিরোপা জিতে নিয়েছে স্যার জন উইলসন স্কুল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনালে ভিকারুন্নেসা গার্লস স্কুল ও কলেজকে একমাত্র গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নওশিন বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন প্রথমার্ধের ইনজুরি সময়ে। চ্যাম্পিয়ন দলের ফারিহা ফাইনালের সেরা খেলোয়াড় আর ভিকারুন্নেসার পিংকি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সিটিসেলের বিপনন বিভাগের প্রধান আনন্দ রাজাসিঙ্গম। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.