২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো রূপে হিউইট, দেলপোর্তোর বিদায়

এখন বাছাই তালিকায় নাম নেই তার, এটিপির র‌্যাংকিংয়ের পড়ে আছেন ৫৬ নম্বরে। তবে লেটন হিউইট এক সময় ছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, উইম্বলডনের সবুজ ঘাসও তার সাক্ষী। ২০০২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন বৃহস্পতিবার যেন সেই কথাই মনে করিয়ে দিলেন, আর অনেক দিন পর পুরনো রূপে ফেরা এই অস্ট্রেলিয়ানের সামনে পড়ে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল পঞ্চম বাছাই হুয়ান মার্টিন দেলপোর্তোর অভিযাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লন্ডন, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন বাছাই তালিকায় নাম নেই তার, এটিপির র‌্যাংকিংয়ের পড়ে আছেন ৫৬ নম্বরে। তবে লেটন হিউইট এক সময় ছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, উইম্বলডনের সবুজ ঘাসও তার সাক্ষী। ২০০২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন বৃহস্পতিবার যেন সেই কথাই মনে করিয়ে দিলেন, আর অনেক দিন পর পুরনো রূপে ফেরা এই অস্ট্রেলিয়ানের সামনে পড়ে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল পঞ্চম বাছাই হুয়ান মার্টিন দেলপোর্তোর অভিযাত্রা। আর্জেন্টাইন দেলপোর্তোর বিপক্ষে হিউইটের জয়টা এসেছে সরাসরি সেটে, ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে। টুর্নামেন্টের চতুর্থ দিনে সবচেয়ে বড় অঘটন এটাই। এছাড়া বাছাই খেলোয়াড়দের প্রায় সবাই জিতেছেন। এবং জিতেছেন সহজেই। এই যেমন মেয়েদের বিভাগে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেতসভা ফ্রান্সের পলিন পার্মেন্তিয়ারকে এক ঘণ্টারও কম সময়ে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে আগে-ভাগেই চলে গেছেন কেনাকাটা করতে। আরেক রাশিয়ান, শীর্ষ বাছাই দিনারা সাফিনা ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন প্যারাগুয়ের রোজানা ডি লস রিয়োসকে আর পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস ৬-৩, ৬-২ গেমে জিতেছেন ইউক্রেনের ক্যাটেরিনা বন্ডের‌্যাংকোর বিপক্ষে। পুরুষ বিভাগের ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক ৬-৪, ৬-২, ৩-৬, ৬-২ গেমে রাশিয়ার ইগর কুনিতসিনকে হারিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.