২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে শারাপোভার বিদায়

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। বুধবার ২৪তম বাছাই এই রাশিয়ান ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হেরে গেছেন অবাছাই আর্জেন্টাইন গিসেলা ডুলকোর কাছে। শারাপোভার মতোই আরেক 'ক্রাউড ফেভারিট' ভারতের সানিয়া মির্জাও হেরে গেছেন দ্বিতীয় রাউন্ডেই, তবে জিতেছেন ড্যানিয়েলা হানতুচোভা। গতবারের সেমিফাইনালিস্ট চীনের জাই ঝেংকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন এই স্লোভাকিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লন্ডন, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। বুধবার ২৪তম বাছাই এই রাশিয়ান ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হেরে গেছেন অবাছাই আর্জেন্টাইন গিসেলা ডুলকোর কাছে। শারাপোভার মতোই আরেক 'ক্রাউড ফেভারিট' ভারতের সানিয়া মির্জাও হেরে গেছেন দ্বিতীয় রাউন্ডেই, তবে জিতেছেন ড্যানিয়েলা হানতুচোভা। গতবারের সেমিফাইনালিস্ট চীনের জাই ঝেংকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন এই স্লোভাকিয়ান। জিতেছেন মেয়েদের বিভাগের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস, অষ্টম বাছাই ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা ও দশম বাছাই নাদিয়া পেত্রোভা আর পুরুষ বিভাগের নোভাক দিউকোভিচও। জার্মিলা গ্রথকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা। পেত্রোভা ইসরাইলের শাহার পিয়ারকে ৬-৩, ৬-২ গেমে আর অ্যাজারেঙ্কা ৬-০, ৬-০ গেমে রালুকা ওলারুকে হারিয়েছেন। দিউকোভিচও জিতেছেন সরাসরি সেটে, জার্মানির সাইমন গ্রয়লকে তিনি হারিয়েছেন ৭-৫, ৬-১, ৬-৪ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪৫ ঘ.