ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ ফুটবলের শিরোপা জিতেছে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ। মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। প্রথমার্ধের তৃতীয় মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন সোহেল। ৭৩ মিনিটে নাসির দ্বিতীয় হলুদ কার্ড দেখায় বাকি সময়টা দশ জন নিয়ে খেলতে হয়েছে ফেনী সকার ক্লাবকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৬ঘ.
bdnews24