২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ব্রাজিল, সঙ্গী যুক্তরাষ্ট্র

আগের দুটি ম্যাচেই জয় পেলেও কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত ছিল না ব্রাজিলের জন্য। সুযোগ ছিল ইতালিরও। কিন্তু রোববার 'বি' গ্র"পের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের কোনো সুযোগই দেয়নি কনফেডারেশনস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আট মিনিটের এক ঝড়ে তিন গোল করে 'আজ্জুরি'দের স্বপ্ন ভেঙে দিয়েছে তারা, ৩-০ গোলের জয় পেয়ে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবেই উঠেছে শেষ চারে। এদিনের অন্য ম্যাচে মিশরকে ৩-০ গোলে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাদের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ব্লুমফন্টেইন, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুটি ম্যাচেই জয় পেলেও কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত ছিল না ব্রাজিলের জন্য। সুযোগ ছিল ইতালিরও। কিন্তু রোববার 'বি' গ্র"পের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের কোনো সুযোগই দেয়নি কনফেডারেশনস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আট মিনিটের এক ঝড়ে তিন গোল করে 'আজ্জুরি'দের স্বপ্ন ভেঙে দিয়েছে তারা, ৩-০ গোলের জয় পেয়ে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবেই উঠেছে শেষ চারে। এদিনের অন্য ম্যাচে মিশরকে ৩-০ গোলে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাদের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। প্রিটোরিয়ার লফটাস ভার্জফেল্ড স্টেডিয়ামে ব্রাজিল-ইতালি ম্যাচটির দিকেই ছিল সবার নজর। সেই ম্যাচের ৩৭ ও ৪৩ মিনিটে লুই ফ্যাবিয়ানোর দুটি গোলের পর বিরতির বাঁশি বাজার আগের মিনিটে আন্দ্রিয়া দোসেনার আত্মঘাতী গোল সর্বনাশ করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ব্রাজিলের কাছে লড়াই করে হারার পর ইতালিকে হারিয়ে চমক জাগানো মিশরের জন্য সেমিফাইনালে উঠতে প্রয়োজন ছিল ড্র, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে তারাও হেরে গেছে ০-৩ গোলেই। এই ম্যাচের আগে গ্র"পের তলানিতে থাকা মার্কিনিরা সেমিফাইনালে উঠে নিজেরাও অবাক, ৭১ মিনিটে দলের পক্ষে শেষ গোল করা ক্লিন্ট ডেম্পসি নিজেই স্বীকার করেছেন সেটা। অন্য দুটি গোল করেছেন চার্লি ডেভিস (২১ মিনিট) ও মাইকেল ব্র্যাডলি (৬১ মিনিট)। গ্র"প পর্বের খেলা শেষে 'বি' গ্র"পের চ্যাম্পিয়ন ব্রাজিল তিন খেলায় পেয়েছে পুরো নয় পয়েন্ট। অন্য দিকে ইতালি, মিশর আর যুক্তরাষ্ট্র তিন দলেরই পয়েন্ট ৩, তবে গোল ব্যবধানে সবার পেছনে থাকায় বাদ পড়ে গেছে মিশর (মাইনাস ৩)। যুক্তরাষ্ট্র আর ইতালি দুদলেরই গোল ব্যবধান সমান (মাইনাস ২), কিন্তু ইতালির চেয়ে একটি গোল বেশি করায় গ্র"পের দ্বিতীয় স্থান পেয়েছে মার্কিনিরা। সেমিফাইনালে ব্রাজিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, আর যুক্তরাষ্ট্র খেলবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৪১ ঘ.