ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবলে পাপিয়ার হ্যাটট্রিকে জিতেছে আজিমপুর গার্লস হাই স্কুল। এছাড়া জিতেছে বিআইটি।
শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজিমপুর গার্লস হাই স্কুল ৫-০ গোলে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী হাই স্কুলকে। পাপিয়া চার গোল করে এ জয়ে বড় ভূমিকা রেখেছেন। অন্য ম্যাচে বিআইটি ১-০ গোলে ধোলাইপাড় হাই স্কুলকে হারিয়েছে, একমাত্র গোলটি করেছেন আসমা।
এছাড়া গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও রাজধানী হাই স্কুলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গ্রীন হেরাল্ডের পক্ষে ফাইজা ও রাজধানী হাই স্কুলের শেগুফতা একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫৫ঘ.
bdnews24