২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন নাদাল

"দুর্ভাগ্যজনকভাবে এ বছর আমি উইম্বলডনে খেলতে পারছি না"--- সংবাদ সম্মেলনে বিষন্ন কণ্ঠে রাফায়েল নাদালের ঘোষণা। যে ঘোষণায় শুরু হওয়ার আগেই টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের আকর্ষণ অনেকখানি ম্লান। তিনি টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষাসনে, উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন। অথচ হাঁটুর চোটের কারণে সেই উইম্বলডন থেকেই সরে দাঁড়াতে হলো নাদালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

লন্ডন, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "দুর্ভাগ্যজনকভাবে এ বছর আমি উইম্বলডনে খেলতে পারছি না"--- সংবাদ সম্মেলনে বিষন্ন কণ্ঠে রাফায়েল নাদালের ঘোষণা। যে ঘোষণায় শুরু হওয়ার আগেই টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের আকর্ষণ অনেকখানি ম্লান। তিনি টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষাসনে, উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন। অথচ হাঁটুর চোটের কারণে সেই উইম্বলডন থেকেই সরে দাঁড়াতে হলো নাদালকে। গত মাসে ফ্রেঞ্চ ওপেনে হেরে যাওয়ার পর থেকেই হাঁটুর সমস্যাটা তাকে ভোগাচ্ছে। তারপরও চেয়েছিলেন উইম্বলডনের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে। সেই লক্ষ্যে দুটো প্রদর্শনী ম্যাচ খেলে নিজের ফিটনেস যাচাইয়ের চেষ্টাও করেছিলেন। কিন্তু দুটো ম্যাচেই হেরে যাওয়ায় উইম্বলডন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তই নিলেন নাদাল, "উইম্বলডনে না খেলা আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। তবে একই সঙ্গে সিদ্ধান্তটা নিতে আমাকে তেমন কষ্ট করতে হয়নি। কারণ আমার মনে হচ্ছে না উইম্বলডনের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দুই সপ্তাহ প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমি শতভাগ প্রস্তুত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এ বছর আর খেলবো না।" গত বছর টেনিস সার্কিটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর এক ফাইনালে হারিয়ে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিয়েছিলেন নাদাল। যে পরাজয় ফেদেরারের টানা ষষ্ঠ উইম্বলডন জয়ের স্বপ্নও ভেঙ্গে দিয়েছিল। অথচ এবার সেই নাদালই নেই। তাতে বোধহয় ফেদেরার দারুণ স্বস্তিতে। ক'দিন আগে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা খরা ঘুুচিয়ে পিট সা