২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপের ফাইনালে উঠেছে ফেনী সকার ক্লাব

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের ফাইনালে উঠেছে ফেনী সকার ক্লাব। সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের ফাইনালে উঠেছে ফেনী সকার ক্লাব। সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদকে। শুক্রবার যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র ছিল। পরে টাইব্রেকারে ফেনী সকার ক্লাব জেতে ৩-২ গোলে, গোল করেছেন খোকন, জাহাঙ্গীার ও শাহেদ। মঈন স্মৃতির পক্ষে গোল করেছেন মাহবুব ও আজিজ। শনিবার কক্সবাজার স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ ও পাবনা ব্রাদার্স ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২০ঘ.