প্রিটোরিয়া, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার আর ভক্তদের হতাশ করেনি ব্রাজিল। প্রথম ম্যাচে মিশরকে ৪-৩ গোলে হারালেও ব্রাজিলের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। তবে বৃহস্পতিবার আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজিয়ে যুক্তরাষ্ট্রকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে বিশ্বকাপে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। যে জয়ের সুবাদে কনফেডারেশন্স কাপের 'বি' গ্র"প থেকে ব্রাজিলের সেমিফাইনালে উত্তরণও প্রায় নিশ্চিত। দুই ম্যাচের দুটোতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৬।
সপ্তম মিনিটে ফেলিপে মেলোর গোলে এগিয়ে যাওয়ার পর টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবিনিয়ো। আর ৬২ মিনিটে মাইকনের গোলে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের জয়। এই গোলের মিনিট দুয়েক আগে লালকার্ড দেখে মার্কিনিদের দশ জনের দলে পরিণত করেন সাচা ক্লাইস্টান। তবে শেষ দিকে যুক্তরাষ্ট্রের দুটো প্রচেষ্টা ক্রসবারে বাধা না পেলে ব্রাজিল হয়তো বড় ব্যবধানে জিততে পারতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৮ঘ.
bdnews24