২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুবনার হ্যাটট্রিকে বিআইটি'র বড় জয়

সিটিসেল ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবলে জয় পেয়েছে ভিকারুন্নিসা স্কুল, ধোলাইপাড় হাই স্কুল ও বিআইটি। দিনের আরেকটি বড় ঘটনা হচ্ছে বিআইটির লুবনার হ্যাটট্রিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবলে জয় পেয়েছে ভিকারুন্নিসা স্কুল, ধোলাইপাড় হাই স্কুল ও বিআইটি। দিনের আরেকটি বড় ঘটনা হচ্ছে বিআইটির লুবনার হ্যাটট্রিক। বৃহস্পতিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ভিকারুন্নিসা স্কুল ৩-০ গোলে রাজধানী হাই স্কুলকে হারিয়েছে। হাবিবা দুটি এবং পিংকি একটি গোল করেছে। অন্য ম্যাচে ধোলাইপাড় হাই স্কুল ফাহিমার একমাত্র গোলে হারিয়েছে আজিমপুর গার্লস হাই স্কুলকে। দিনের শেষ ম্যাচে বিআইটি ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী হাই স্কুলকে। লুবনা হ্যাটট্রিক করে এই জয়ে বড় অবদান রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২০ঘ.