সিউল, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। এর ফলে এশিয়া থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকার টিকেট পাওয়ার আশা শেষ হয়ে গেছে ইরানিদের, প্লে-অফের সুযোগ পেতেও এখন অন্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
এদিনের অন্য একটি ম্যাচে টিম ক্যাহিলের জোড়া গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়া অঞ্চলের এক নম্বর গ্র"পের শীর্ষস্থান পেয়েছে অস্ট্রেলিয়া।
দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান আগেই নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বে ওঠা। দুই নম্বর গ্র"প থেকে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার জন্য এখন লড়ছে উত্তর কোরিয়া আর সৌদি আরব। এশিয়া অঞ্চলের দুটি গ্র"প থেকে দুটি করে চারটি দল সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে, আর তৃতীয় স্থান পাওয়া দুটি দলের মধ্যে প্লে অফের পর বিজয়ীরা প্লে অফ খেলার সুযোগ পাবে ইউরোপের একটি দলের সঙ্গে। দুই পর্বের এই প্লেঅফ জিতেই এখন কেবল চূড়ান্ত পর্বের টিকেট পাওয়ার সম্ভাবনা আছে দুই নম্বর গ্র"পে চতুর্থ স্থানে থাকা ইরানের। তবে সে জন্যও তাদের তাকিয়ে থাকতে হচ্ছে উত্তর কোরিয়ার দিকে। কোরিয়ানরা সৌদি আরবকে হারাতে পারলেই গ্র"পে তৃতীয় স্থান পেতে পারে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.
bdnews24