২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসির চমকজাগানো নৈপুণ্যে ইতালির জয়

এখন ইতালির হয়ে খেললেও জিউসেপ্পে রসির জন্ম যুক্তরাষ্ট্রে। ১২ বছর বয়সে নিউ জার্সি থেকে তিনি যোগ দিয়েছিলেন পারমার জুনিয়র দলে। সোমবার সেই রসিই ইতালির ত্রাণকর্তা। কনফেডারেশন্স কাপের 'বি' গ্র"পে পিছিয়ে পড়েও তার দারুণ নৈপুণ্যে বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

প্রিটোরিয়া, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন ইতালির হয়ে খেললেও জিউসেপ্পে রসির জন্ম যুক্তরাষ্ট্রে। ১২ বছর বয়সে নিউ জার্সি থেকে তিনি যোগ দিয়েছিলেন পারমার জুনিয়র দলে। সোমবার সেই রসিই ইতালির ত্রাণকর্তা। কনফেডারেশন্স কাপের 'বি' গ্র"পে পিছিয়ে পড়েও তার দারুণ নৈপুণ্যে বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ৩৩ মিনিটে রিকার্ডো ক্লার্ক লালকার্ড দেখলেও বিরতির মিনিট চারেক আগে পেনাল্টি থেকে মার্কিনিদের এগিয়ে দেন ল্যান্ডন ডোনোভান। কিন্তু দ্বিতীয়ার্ধে দশ জন নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। ৫৭ মিনিটে বদলি হিসাবে মাঠে নামার ৬০ সেকেন্ডের মধ্যে দূর থেকে নেয়া এক জোরালো শটে ম্যাচে সমতা নিয়ে আসেন রসি। তার ১৫ মিনিট পর মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি এগিয়ে দেন 'আজ্জুরি' দের। আর ইনজুরি সময়ে গোল করে ইতালিয়ানদের জয় নিশ্চিত করেন রসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৩ঘ.