২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আশা বেঁচে আছে বরগুনা আবাহনীর

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের কক্সবাজার ভেন্যুতে বরগুনা আবাহনী ২-১ গোলে হারিয়েছে শরীয়তপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে। সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে যশোরে খেলার শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে দিনাজপুর ফুটবল একাডেমি মাঠ ছেড়ে যাওয়ায় শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের কক্সবাজার ভেন্যুতে বরগুনা আবাহনী ২-১ গোলে হারিয়েছে শরীয়তপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে। সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে যশোরে খেলার শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে দিনাজপুর ফুটবল একাডেমি মাঠ ছেড়ে যাওয়ায় শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ জয় পেয়েছে। সোমবার কক্সবাজারে বরগুনা আবাহনী ক্রীড়াচক্র ২-১ গোলে শরীয়তপুর সদর উপজেলাকে হারিয়েছে। বিজয়ী দলের নান্টু ও সগীর গোল দুটি করেছেন। প্রথম ম্যাচে অবশ্য তারা ২-২ গোলে ড্র করেছিল পাবনা ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বরগুনা আবাহনী সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। যশোরে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে দিনাজপুর ফুটবল একাডেমি মাঠ ছেড়ে যায়। টুর্নামেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জানিয়েছেন, "দিনাজপুর একাডেমির একজন খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে থাকার সময় মঈন স্মৃতি সংসদ গোল করে। এজন্য রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে চলে যায় দিনাজপুর ফুটবল একাডেমি।" তখন ৩-২ গোলে এগিয়ে ছিল মঈন স্মৃতি সংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১২২০ঘ.