ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ১৪ টি দল নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিটিসেল ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। ধানমন্ডি সুলতানা কামাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্কলাস্টিকা ও রহমত উল্লাহ মডেল হাই স্কুল।
এ উপলক্ষে সোমবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে দলের সংখ্যা। ঢাকা শহরে এক কোটিরও বেশি লোকের বাস আর স্কুলের সংখ্যা অগণিত। অথচ ঢাকা মহানগরী স্কুল ফুটবলে অংশ নিচ্ছে মাত্র ১৪ টি স্কুল দল, সাদা চোখে দায়টা চাপে বাফুফের মহিলা স্কুল ফুটবল কমিটির ওপর। কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু অবশ্য যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি, আগামীতে দলের সংখ্যা বাড়ানোর আশায় আছেন।
৭ লাখ টাকার এই টুর্নামেন্টে চারটি গ্র"পে ভাগ হয়ে খেলছে ১৪টি দল। 'এ' ও 'সি' গ্র"পে তিনটি করে এবং 'বি' ও 'ডি' গ্র"পে আছে চারটি করে দল। চ্যাম্পিয়ন দল ২০ হাজার টাকা এবং রানার্স-আপের জন্য ১০ হাজার টাকা প্রাইজমানি। এছাড়া প্রত্যেক দলকে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৫ঘ.
bdnews24