২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরেসের হ্যাটট্রিকে স্পেনের শুভসূচনা

ফার্নান্দো তোরেসের দারুণ এক হ্যাটট্রিকের সুবাদে কনফেডারেশন্স কাপে শুভসূচনা করেছে স্পেন। রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে 'ইউরো ২০০৮'-এর চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

রাস্টেনবার্গ/জোহানেসবার্গ, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফার্নান্দো তোরেসের দারুণ এক হ্যাটট্রিকের সুবাদে কনফেডারেশন্স কাপে শুভসূচনা করেছে স্পেন। রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে 'ইউরো ২০০৮'-এর চ্যাম্পিয়নরা। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া স্প্যানিয়ার্ডরা ২৪ মিনিটের মধ্যেই এগিয়ে গেছে চার গোলে। এর মধ্যে ৬, ১৪ ও ১৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লিভারপুলের স্ট্রাইকার তোরেস। ২৪ মিনিটে ইউরোপ-সেরাদের চতুর্থ গোলটা সেস্ক ফ্যাব্রেগাসের। দ্বিতীয়ার্ধের শুরুতে পঞ্চম ও শেষটার গোলদাতা ডেভিড ভিয়া। এর আগে উদ্বোধনী ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪১ঘ.