ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবলে জয় পেয়েছে পিউল স্মৃতি সংসদ ও শুকতারা যুব সংসদ।
রোববার যশোর স্টেডিয়ামে ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদ ৫-০ গোলে ফকিরেরপুলকে হারিয়েছে। এই জয়ে খালেদ দুটি গোল করে বড় অবদান রেখেছেন, এছাড়া উজ্জ্বল, রিপন ও জহিরুল করেছেন একটি করে গোল।
কক্সবাজার ভেন্যুতে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ ৩-০ গোলে চট্টগ্রাম মোহামেডান ব্লুজকে হারিয়েছে। বিজয়ী দলের মনির হোসেন দুটি এবং খোকন একটি গোল করেছেন।
সোমবার যশোরে স্বাগতিক শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও দিনজারপুর ফুটবল একাডেমি এবং কক্সবাজারে শরীয়তপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও বরগুনা আবাহনী মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২০ঘ.
bdnews24