ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ভেন্যুতেও বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। শনিবার কক্সবাজার স্টেডিয়ামে পাবনা ব্রাদার্স ইউনিয়ন ২-২ গোলে ড্র করেছে বরগুনা আবাহনীর সঙ্গে। যশোরে দিনাজপুর ফুটবল একাডেমি ৩-১ গোলে হারিয়েছে রংপুর ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশনকে।
কক্সবাজার ভেন্যুতে বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ। এরপর উদ্বোধনী ম্যাচে পাবনা ব্রাদার্স ২-২ গোলে ড্র করেছে বরগুনা আবাহনীর সঙ্গে। ব্রাদার্সের পক্ষে রিয়াদ ও সাগর গোল করেছেন এবং আবাহনীর গোলদাতা নান্টু ও শামীম।
যশোরে ইলিয়াছের দুই গোলে জিতেছে দিনাজপুর ফুটবল একাডেমি। তবে প্রথম গোলটি শফিকুলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩০ঘ.
bdnews24