ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে ফেনী সকার ক্লাব বড় জয় পেয়েছে। তারা ৬-১ গোলে হারিয়েছে ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদকে।
শুক্রবার ছয়টি দলকে নিয়ে যশোর ভেন্যুতে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের খেলা। তাতে ফেনী সকার ক্লাব নাসিরের চার গোলে বড় জয় পেয়েছে। এছাড়া সবুজ করেছেন দুই গোল। পরাজিত পিউল স্মৃতি সংসদের পক্ষে একমাত্র গোলটি করেছেন রিপন।
যশোর স্টেডিয়ামে খেলা শুরুর আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দিদার আহমেদ এবং বাফুফে সদস্য ও বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ-এর টুর্নামেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল।
শনিবার থেকে শুরু হবে কক্সবাজার ভেন্যুর খেলা। প্রথম দিনে মুখোমুখি হবে পাবনা ব্রাদার্স ইউনিয়ন ও বরগুনা আবাহনী ক্রীড়াচক্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৪ঘ.
bdnews24