ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবি ব্যাংক ৩০-তম জাতীয় টেবিল টেনিসে মহিলা দলগতে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। ফাইনালে তারা ৩-০ সেটে ঢাকা জেলাকে হারিয়েছে।
বুধবার ঢাকা উডেন ফ্লোরে অনুষ্ঠিত মহিলা দলগতের ফাইনালে আনসারের সালেহা হারিয়েছেন ঢাকার সীমাকে। দলের অন্য দুই সদস্য রুমী ও সোমা হারিয়েছেন ঢাকার রাহিমা ও নাহিমাকে। এর আগে প্রথম সেমিফাইনালে আনসার ৩-০ সেটে বিমানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহীকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা জেলা।
বালক দলগতে 'ক' গ্র"পের ফাইনালে বিমান ৩-০ সেটে রংপুর জেলা দলকে এবং 'খ' গ্র"পের ফাইনালে ঢাকা জেলা ৩-০ সেটে রাজশাহী জেলাকে হারিয়েছে।
পুরুষ দলগতে 'ক' গ্র"পে প্রথম সেমিফাইনালে আনসার ৩-০ সেটে রংপুর জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাগেরহাট ৩-০ সেটে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে গ্র"প ফাইনালে উঠেছে। 'খ' গ্র"পে বিমান ৩-০ সেটে মুন্সীগঞ্জকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ফেনী ৩-০ সেটে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে গ্র"প ফাইনালে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৫ঘ.
bdnews24