২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগোলেন সডারলিং

চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। চূড়ান্ত সেই লড়াইয়ে হেরে গেলেও পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে ভালোই উন্নতি করেছেন সুইডেনের রবিন সডারলিং। এই পারফরম্যান্সের সুবাদে এক লাফে ১৩ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

প্যারিস, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। চূড়ান্ত সেই লড়াইয়ে হেরে গেলেও পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে ভালোই উন্নতি করেছেন সুইডেনের রবিন সডারলিং। এই পারফরম্যান্সের সুবাদে এক লাফে ১৩ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে ফাইনালে তাকে হারিয়ে শিরোপা জেতা রজার ফেদেরারেরও। র‌্যাংকিংয়ের এখনো নাদালই, তবে তার সঙ্গে পার্থক্যটা অনেকখানি কমিয়ে এনেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার। এই টুর্নামেন্ট শুরুর আগে দুজনের ব্যবধান যেখানে ছিল ৪৪৯০ পয়েন্টের, এখন সেটা কমে দাঁড়িয়েছে ২০৭০ পয়েন্ট। তবে এক সময় টানা ২৩৭ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই সুইস এখনো মানছেন, নাদালের কাছ থেকে তার হারানো সিংহাসনটা ফিরে পাওয়া কঠিন হবে। এদিকে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের শিরোপা জেতা সভেৎলানা কুজনেৎসোভারও উন্নতি হয়েছে খানিকটা। ডব্লুটিএ র‌্যাংকিংয়ের ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠে গিয়েছেন তিনি। ফাইনালে তার কাছে হেরেও আগের মতোই শীর্ষে আছেন দিনারা সাফিনা। তার পরের তিনটি স্থান সেরেনা ও ভেনাস উইলিয়ামস এবং এলেনা দেমেন্তিয়েভার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩৪৫ ঘ.