ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাংগস জাতীয় ভলিবল লিগের শিরোপা জিতেছে সাতক্ষীরার কুকরালী ভলিবল স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৩-১ সেটে হারিয়েছে খুলনার ইয়ং দরগাহপুর জনকল্যাণ সমিতিকে।
সোমবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাতক্ষীরার ভলিবল স্পোর্টিং ক্লাব ২৫-১৭, ১৮-২৫, ২৫-১৯ ও ২৫-১৫ গেমে হারিয়েছে খুলনার ইয়ং দরগাহপুর জনকল্যাণ সমিতিকে। তৃতীয় হয়েছে কুষ্টিয়ার ফ্রেন্ডস ক্লাব। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন র্যাংগস গ্র"পের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২০ঘ.
bdnews24