২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে নেদারল্যান্ডস

ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই নাইজেল ডি লং আর মার্ক ফন বমেলের লক্ষ্যভেদ। যে লক্ষ্যভেদ শুধু আইসল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ই এনে দেয়নি, ইউরোপের প্রথম দল হিসাবে আগামী বিশ্বকাপের টিকেটও নিশ্চিত করে দিয়েছে নেদারল্যান্ডসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রিকজাভিক, আইসল্যান্ড, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই নাইজেল ডি লং আর মার্ক ফন বমেলের লক্ষ্যভেদ। যে লক্ষ্যভেদ শুধু আইসল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ই এনে দেয়নি, ইউরোপের প্রথম দল হিসাবে আগামী বিশ্বকাপের টিকেটও নিশ্চিত করে দিয়েছে নেদারল্যান্ডসের। ৯ নম্বর গ্র"পে ৬ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া ডাচদের পয়েন্ট ১৮। গ্র"প চ্যাম্পিয়নও তারাই। কারণ ৫টি ম্যাচ খেললেও নেদারল্যান্ডসের চেয়ে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। গ্র"পের অন্য তিন দল আইসল্যান্ড ও মেসিডোনিয়া (দু দলেরই ৪ পয়েন্ট) এবং নরওয়ে (৩ পয়েন্ট) অনেক পিছিয়ে থাকায় দু ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে নেদারল্যান্ডস। ডাচদের মতোই ৬ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করায় ইংল্যান্ডের বিশ্বকাপও প্রায় নিশ্চিত। শনিবার গ্যারেথ ব্যারি, এমিল হেস্কি, ওয়েইন রুনি ও পেনাল্টি থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্যভেদে কাজাখস্তানকে ৪-০ গোলে হারানো ইংলিশদের ৬ নম্বর গ্র"পে চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত বলা যায়। কারণ এই গ্র"পে ইংল্যান্ডের সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় বেলারুশ (৯ পয়েন্ট) ম্যাচ খেলেছে ৫টি। শনিবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ডেনমার্ক ১-০ গোলে সুইডেনকে এবং পর্তুগাল ২-১ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। এছাড়া ক্রোয়েশিয়া ২-২ গোলে ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। ইউরোপ থেকে ৯ গ্র"প চ্যাম্পিয়ন সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপে। আর সেরা ৮ রানার্সআপকে প্লেঅফ ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকার টিকেটের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২১ঘ.