প্যারিস, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- র্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড়, টুর্নামেন্টের শীর্ষ বাছাই, হট ফেভারিট --- কত অনুপ্রেরণাই না ছিল দিনারা সাফিনার জন্য। কিন্তু আসল লড়াইয়ে এসেই তিনি ভূপতিত! শনিবার 'অল-রুশ' ফাইনালে তাকে পাত্তাই দেননি সোয়েৎলানা কুজনেৎসোভা। সাফিনাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন তিনি।
রোলাঁ গারোতে এই প্রথম চ্যাম্পিয়ন হলেও এটা কুজনেৎসোভার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০০৪ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়া কুজনেৎসোভার চাপের মুখে নার্ভাস হয়ে পড়ার বদভ্যাস আছে। কিন্তু শনিবার ম্যাচের আগে থেকেই তিনি ছিলেন ধীর-স্থির, স্থিতধী। প্রতিপক্ষ দারুণ শক্তিশালী হলেও মোটেও ঘাবড়ে যাননি ফ্রেঞ্চ ওপেনের 'নতুন রানী', "আজ যখন কোর্টে পা রাখলাম তখনই বুঝতে পেরেছি সবকিছু আমার পক্ষেই থাকবে। (সাফিনা) টুর্নামেন্টে আমার চেয়ে ভালো খেলেছে। সে বিশ্বের এক নম্বরও। কিন্তু আজ সে বেশ
bdnews24