ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক সাধারণ সভায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৪৭ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ক্লাবের বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর নেতৃত্বে গঠিত এই কমিটি নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের বোর্ড অব ডিরেক্টর গঠন করবে।
শনিবার মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবটিকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করার কথা বলা হয়েছে। এটা অবশ্য নতুন কোনো ঘোষণা নয়, আগেও ক্লাব কর্মকর্তারা বলেছিলেন বিভিন্ন ফোরামে। এ পথে হাঁটার প্রাথমিক উদ্যোগ হচ্ছে ৪৭ সদস্যের আহবায়ক কমিটি যার আহবায়ক মোসাদ্দেক আলী ফালু। তারা এ বছরের মধ্যে নির্বাচন দিয়ে ১৭ সদস্যের বোর্ড অব ডিরেক্টর গঠনের উদ্যোগ নেবে। তারপর ডিরেক্টররাই নির্বাচন করবেন চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪০ঘ.
bdnews24