২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু গোল্ডকাপে আগ্রহ প্রকাশ করেছে ৯টি দেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে বিদেশী দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বাফুফে সভাপতি। ৯টি দেশের ফুটবল প্রধানরা ভাল ক্লাব দল পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছেন কাজী সালাউদ্দিনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে বিদেশী দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বাফুফে সভাপতি। ৯টি দেশের ফুটবল প্রধানরা ভাল ক্লাব দল পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছেন কাজী সালাউদ্দিনকে। বাহামাসে ফিফা কংগ্রেস শেষে দেশে ফিরে শনিবার বাফুফে সাভাপতি বলেছেন, "বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে ভাল সাড়া পেয়েছি। ৯টি দেশ ভাল দল পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে।" এটা হবে আন্তর্জাতিক ফুটবল ক্লাবগুলোর একটা আসর। তাতে আগ্রহ প্রকাশ করা ৯টি দেশ হচ্ছে- ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, কাতার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মায়ানমার। তাদের ফুটবল প্রধানরা ভাল ক্লাব দল পাঠানোর প্রতিশ্রতি দিয়েছেন। তবে এখান থেকে চারটি দলকে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া ভারত থেকে আশা করছে দুটি দল, ঐতিহ্যবাহী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আর বাংলাদেশের আবাহনী ও মোহামেডান। এভাবে হিসেব করে আটটি দলকে নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অয়োজন করার পরিকল্পনা তাদের। আগ্রহ প্রকাশ করা দেশগুলি টুর্নামেন্টের সময় ও সূচী জানতে চেয়েছে। তাই আগামী জুলাইয়ের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সময় চূড়ান্ত করে বাফুফের তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.