ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে শনিবার থেকে শুরু হচ্ছে ২৯-তম জাতীয় জুডো প্রতিযোগিতা। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি সার্ভিসেস দল ও দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দল অংশ নিচ্ছে। এদের মধ্যে পুরুষ ২১৪ জন এবং মহিলা প্রতিযোগী ১৩৪ জন। পুরুষ ও মহিলা বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীতে লড়াই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৮ঘ.
bdnews24