ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের আঞ্চলিক পর্ব শেষ হয়ে গেলেও চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে আটটি দলের। বাকি চারটি ভেন্যুর গ্র"প চ্যাম্পিয়ন নিয়ে বিপাকে পড়েছে ক্লাব কাপ কমিটি।
ভেন্যু চ্যাম্পিয়ন হিসেবে কমিটির অনুমোদন পাওয়া আটটি দল হচ্ছে নড়াইল ভেন্যুর যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ, বান্দরবান ভেন্যুর চট্টগ্রাম মোহামেডান ব্লুজ, রংপুর ভেন্যুর স্বাগতিক ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন, রাজশাহী ভেন্যুর পাবনা ব্রাদার্স ইউনিয়ন, টাঙ্গাইল ভেন্যুর নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ, দিনাজপুর ভেন্যুর স্বাগতিক দিনাজপুর ফুটবল একাডেমি, গোপালগঞ্জ ভেন্যুর শরীয়তপুর সদর উপজেলা সংসদ ও শেরপুর ভেন্যুর ঢাকার ইয়ংমেন্স ফকিরেরপুল।
বাকি আছে আরো চারটি ভেন্যু চ্যাম্পিয়নের নাম। হবিগঞ্জ, বরগুনা, ফেনী ও মেহেরপুর ভেন্যূর গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে চারটি দল এগিয়ে থাকলেও বাফুফে তাদের এখনো অনুমোদন করেনি। বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানিয়েছেন, "এই চার ভেন্যুতে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ আছে। পাতানো খেলাসহ বিভিন্ন অভিযোগের কারণে দলগুলোকে নিশ্চিত করতে পারেনি ক্লাব কাপ কমিটি।" পাতানো খেলা ছাড়াও ফেনীতে উদ্বোধনী দিনে বাফুফে সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগও আছে এক দলের বিরুদ্ধে। তাই শুক্রবার সিদ্ধান্ত নিতে কমিটি সভায় বসছে। তাতে দল চারটি চূড়ান্ত হবে এবং চূড়ান্তপর্বের ভেন্যু ও শুরুর সময় ঠিক করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২০৫ ঘ
bdnews24