২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনাকে হারিয়ে শেষ চারে কুজনেৎসোভা

এ মৌসুমে এখনো পর্যন্ত 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' দিনারা সাফিনাকে ক্লে কোর্টে হারানোর একমাত্র কৃতিত্বের অধিকারী স্ভেৎলানা কুজনেৎসোভা। এই তথ্যেই পরিষ্কার এই মুহূর্তে ক্লে কোর্টে তিনি কতটা অপ্রতিরোধ্য। বুধবার সেই দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই কুজনেৎসোভা হারিয়ে দিলেন দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামসকে। ম্যাচের স্কোরলাইন ৭-৬, ৫-৭, ৭-৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

প্যারিস, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে এখনো পর্যন্ত 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' দিনারা সাফিনাকে ক্লে কোর্টে হারানোর একমাত্র কৃতিত্বের অধিকারী স্ভেৎলানা কুজনেৎসোভা। এই তথ্যেই পরিষ্কার এই মুহূর্তে ক্লে কোর্টে তিনি কতটা অপ্রতিরোধ্য। বুধবার সেই দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই কুজনেৎসোভা হারিয়ে দিলেন দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামসকে। ম্যাচের স্কোরলাইন ৭-৬, ৫-৭, ৭-৫। রোলাঁ গারোতে ২০০৬এর রানারআপ কুজনেৎসোভা শনিবার সেমিফাইনালে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার ৩০তম বাছাই সামান্থা স্টোসারের। অন্য কোয়ার্টার ফাইনালে স্টোসার ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন রুমানিয়ার অবাছাই সোরানা কারস্টিয়াকে। অবাছাই হলেও চতুর্থ রাউন্ডে পঞ্চম বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিলেন কারস্টিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১৮ঘ.