২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সডারলিংয়ের স্বপ্নযাত্রা চলছেই, সবার আগে শেষ চারে সাফিনা

ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দেওয়া রবিন সডারলিং তার স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন। আগের রাউন্ডে শীর্ষ বাছাই, টানা চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারানোর পর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে এই সুইডিশ হারিয়েছেন দশম বাছাই রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে। ৬-১, ৬-৩, ৬-১ গেমের অনায়াস জয় পেয়ে সবার আগে পুরুষ এককের সেমিফাইনালে উঠে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

প্যারিস, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দেওয়া রবিন সডারলিং তার স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন। আগের রাউন্ডে শীর্ষ বাছাই, টানা চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারানোর পর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে এই সুইডিশ হারিয়েছেন দশম বাছাই রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে। ৬-১, ৬-৩, ৬-১ গেমের অনায়াস জয় পেয়ে সবার আগে পুরুষ এককের সেমিফাইনালে উঠে গেছেন তিনি। তার আগেই অবশ্য শেষ চারে জায়গা করে নিয়েছেন দিনারা সাফিনা। মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই এই রাশিয়ানের জয়টা অবশ্য অতোটা অনায়াস হয়নি। বরং প্রথম সেটে বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার কাছে ১-৬ গেমে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিনি জিতেছেন ১-৬, ৬-৪, ৬-২ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০০ ঘ.