২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন থেকে রডিক ও ইয়ানকোভিচের বিদায়

ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক ও ইয়েলেনা ইয়ানকোভিচ। সোমবার চতুর্থ রাউন্ডে গেল মনফিলসের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি ষষ্ঠ বাছাই রডিক। একাদশ বাছাই মনফিলস জিতেছেন সরাসরি ৬-৪, ৬-২, ৬-৩ গেমে। মেয়েদের পঞ্চম বাছাই ইয়ানকোভিচ অবশ্য ভালোই লড়াই করেছেন বিদায় নেয়ার আগে। কিন্তু সেই লড়াইকে ব্যর্থ করে দিয়ে রুমানিয়ার অবাছাই সোরানা কারস্টিয়া ম্যাচটা ৩-৬, ৬-০, ৯-৭ গেমে জিতে অঘটনের জন্ম দিয়েছেন রোলাঁ গারোয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

প্যারিস, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক ও ইয়েলেনা ইয়ানকোভিচ। সোমবার চতুর্থ রাউন্ডে গেল মনফিলসের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি ষষ্ঠ বাছাই রডিক। একাদশ বাছাই মনফিলস জিতেছেন সরাসরি ৬-৪, ৬-২, ৬-৩ গেমে। মেয়েদের পঞ্চম বাছাই ইয়ানকোভিচ অবশ্য ভালোই লড়াই করেছেন বিদায় নেয়ার আগে। কিন্তু সেই লড়াইকে ব্যর্থ করে দিয়ে রুমানিয়ার অবাছাই সোরানা কারস্টিয়া ম্যাচটা ৩-৬, ৬-০, ৯-৭ গেমে জিতে অঘটনের জন্ম দিয়েছেন রোলাঁ গারোয়। মনফিলস-কারস্টিয়া ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন ছেলেদের পঞ্চম ও ষোড়শ বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো এবং টমি রব্রেডো। শেষ আটে পা রেখেছেন মেয়েদের ৩০তম বাছাই সামান্থা স্টোসারও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৬ঘ.