ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যান্ডবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ রাইফেলস। এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রাইফেলস।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ রাইফেলস ৩২-১৭ গোলে বাংলাদেশ পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমার্ধে চ্যাম্পিয়নরা ১৪-০৯ গোলে এগিয়ে ছিল। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীর হোসেন। এটা তাদের টানা চতুর্দশ শিরোপা এবং জাতীয় পুরুষ হ্যান্ডবলের ইতিহাসে অষ্টাদশ। ১৯ বারের মধ্যে কেবল ১৯৮৮ সালে একবারই শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর কাছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫০ঘ.
bdnews24