২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গ্রেটকে দুই মিলানের মধুর বিদায়

এসি মিলানের পক্ষে এটা ছিল কোচ কার্লো অ্যানচেলত্তি এবং তাদের 'ঘরের ছেলে' পাওলো মালদিনির শেষ ম্যাচ। লুই ফিগোও নেমেছিলেন ইন্টার মিলানের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে। ফুটবলের তিন গ্রেটকে হতাশ করেনি দুই মিলান। ইতালিয়ান সিরি 'আ'র শেষ রাউন্ডে জিতে তিন জনের বিদায়কেই রঙিন করে তুলেছে তারা। ফিওরেন্টিনাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। আর সিরি 'আ'র টানা চার বারের চ্যাম্পিয়ন ইন্টার ঘরের মাঠ সানসিরোতে ৪-৩ গোলে জিতেছে আটালান্টার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মিলান, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এসি মিলানের পক্ষে এটা ছিল কোচ কার্লো অ্যানচেলত্তি এবং তাদের 'ঘরের ছেলে' পাওলো মালদিনির শেষ ম্যাচ। লুই ফিগোও নেমেছিলেন ইন্টার মিলানের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে। ফুটবলের তিন গ্রেটকে হতাশ করেনি দুই মিলান। ইতালিয়ান সিরি 'আ'র শেষ রাউন্ডে জিতে তিন জনের বিদায়কেই রঙিন করে তুলেছে তারা। ফিওরেন্টিনাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। আর সিরি 'আ'র টানা চার বারের চ্যাম্পিয়ন ইন্টার ঘরের মাঠ সানসিরোতে ৪-৩ গোলে জিতেছে আটালান্টার বিপক্ষে। কাকা আর আলেকসান্দ্রে পাতোর লক্ষ্যভেদে পাওয়া জয়ে শুধু মালদিনি-অ্যানচেলত্তির বিদায়কেই মধুর করে তোলেনি, সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশ নেয়ার অধিকারও আদায় করে নিয়েছে এসি মিলান। ৩৮ অর্থাৎ শেষ রাউন্ডশেষে তাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। ভিনসেঞ্জো ইয়াকুইন্তার দুই গোলে লাৎসিওকে ২-০ ব্যবধানে হারানো জুভেন্টাসের পয়েন্টও তা-ই। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয় স্থান পেয়েছে 'জুভ'রা। তবে তৃতীয় হলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেতে সমস্যা হয়নি এসি মিলানের। অন্যদিকে তিন রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা ইন্টারের জয়ের প্রধান রূপকার জ