২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ

তার হাত ধরেই জিনেদিন জিদান, ডেভিড বেকহামদের মতো তারকাদের রিয়াল মাদ্রিদে আগমন। রিয়ালে 'গ্যালাকটিকোস' বা তারকা-সমারোহের তিনিই স্থপতি। প্রায় সাড়ে তিন বছর সেই 'স্থপতি' ফ্লোরেন্তিনো পেরেজকে ফিরে পেলো স্প্যানিশ 'জায়ান্ট'রা। রিয়ালের প্রেসিডেন্ট হিসাবে আবার বার্নাব্যুতে ফিরলেন পেরেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মাদ্রিদ, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার হাত ধরেই জিনেদিন জিদান, ডেভিড বেকহামদের মতো তারকাদের রিয়াল মাদ্রিদে আগমন। রিয়ালে 'গ্যালাকটিকোস' বা তারকা-সমারোহের তিনিই স্থপতি। প্রায় সাড়ে তিন বছর সেই 'স্থপতি' ফ্লোরেন্তিনো পেরেজকে ফিরে পেলো স্প্যানিশ 'জায়ান্ট'রা। রিয়ালের প্রেসিডেন্ট হিসাবে আবার বার্নাব্যুতে ফিরলেন পেরেজ। প্রেসিডেন্ট পদে পেরেজ ছাড়াও আরো তিন জনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু রোববার মাঝরাত অর্থাৎ প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় পর্যন্ত আর কেউ তাকে চ্যালেঞ্জ জানায়নি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেরেজ। তার সময়ে সর্বশেষ ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল। ২০০১ আর '০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য়ও। কিন্তু তারপরই 'আঁধার' নেমে আসে বার্নাব্যুতে। টানা তিন মৌসুম কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। ২০০৬এর ফেব্র"য়ারিতে পেরেজও হঠাৎ করেই সরে দাঁড়ান দায়িত্ব থেকে। স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, হুয়ান্দে র‌্যামোসকে সরিয়ে পেরেজ নাকি ভিলারিয়ালের ম্যানুয়েল পেল্লিগ্রিনিকে রিয়ালের কোচ হিসাবে দেখতে আগ্রহী। তিনি নাকি কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো আর ফ্র্যাঙ্ক রিবেরিকেও বার্নাব্যুতে নিয়ে আসতে মরিয়া। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেরেজ আবার রিয়ালকে 'গ্যালাকটিকোস' বানাতে পারেন কিনা সেটাই এখন দেখার! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫১ঘ.