২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলান থেকে অ্যানচেলত্তির বিদায়

এসি মিলানের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের, সেই ২০০১ সাল থেকে। ইতালিয়ান সিরি 'আ'তে সবচেয়ে বেশি দিন কোনো ক্লাবের কোচের দায়িত্ব পালন করার কৃতিত্বও তারই অধিকারে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে কার্লো অ্যানচেলত্তির সম্পর্ক ছিন্ন হলো অবশেষে। রোববার তিনি জানিয়ে দিলেন মিলানের কোচের পদ থেকে তার সরে দাঁড়ানোর কথা। আপাতত তার উত্তরসূরী হিসাবে দায়িত্ব পালন করবেন মিলানের স্পোর্টিং ডিরেক্টর এবং ব্রাজিলের সাবেক খেলোয়াড় লিওনার্দো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 07:17 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মিলান, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এসি মিলানের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের, সেই ২০০১ সাল থেকে। ইতালিয়ান সিরি 'আ'তে সবচেয়ে বেশি দিন কোনো ক্লাবের কোচের দায়িত্ব পালন করার কৃতিত্বও তারই অধিকারে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে কার্লো অ্যানচেলত্তির সম্পর্ক ছিন্ন হলো অবশেষে। রোববার তিনি জানিয়ে দিলেন মিলানের কোচের পদ থেকে তার সরে দাঁড়ানোর কথা। আপাতত তার উত্তরসূরী হিসাবে দায়িত্ব পালন করবেন মিলানের স্পোর্টিং ডিরেক্টর এবং ব্রাজিলের সাবেক খেলোয়াড় লিওনার্দো। মিলানের সঙ্গে অ্যানচেলত্তির চুক্তির মেয়াদ ছিল ২০১০ সাল পর্যন্ত। তারপরও কয়েক দিন ধরে মিডিয়ায় গুঞ্জন চলছিল, তিনি নাকি মিলান থেকে অচিরেই যোগ দেবেন চেলসিতে। 'স্কাই' টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় অ্যানচেলত্তি অবশ্য ইংলিশ ক্লাবটিতে যোগ দেয়ার ব্যাপারে কিছু বলেননি। শুধু বলেছেন, "ক্লাবের সঙ্গে সমঝোতা করে আমার চুক্তির মেয়াদ শেষ করার সময়টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মিলানে আমার দুর্দান্ত অ্যাডভেঞ্চারের এখানেই সমাপ্তি। আনুষ্ঠানিকভাবে আর কিছু বলতে পারছি না। তবে অন্য কোনো ক্লাবের সঙ্গে আমি কোনো চুক্তি করিনি।" অ্যানচেলত্তির অধীনে ২০০৩ ও ২০০৭ সালে দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে মিলান। ইতালির অন্যতম সফল ক্লাবকে অবশ্য একবারের বেশি (২০০৪ সালে) সিরি 'আ'র শিরোপা এনে দিতে তিনি পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩২২ঘ.