২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপের চূড়ান্ত পর্বে আরো ৫ দল

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আরো পাঁচটি দল। দলগুলি হলো ঢাকার ইয়ংমেন্স ফকিরের পুল ক্লাব, শরীয়তপুরের সদর উপজেলা ক্রীড়াচক্র, নারায়ণগঞ্জের সুকতারা যুব সংসদ, ফেনী সকার ক্লাব ও ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাক, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আরো পাঁচটি দল। দলগুলি হলো ঢাকার ইয়ংমেন্স ফকিরের পুল ক্লাব, শরীয়তপুরের সদর উপজেলা ক্রীড়াচক্র, নারায়ণগঞ্জের সুকতারা যুব সংসদ, ফেনী সকার ক্লাব ও ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদ। এর আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ৬টি দল- দিনাজপুর ফুটবল ফুটবল একাডেমি, যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ, পাবনার ব্রাদার্স ইউনিয়ন, রংপুর ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ এবং বরিশালের কীর্ত্তনখোলা একাদশ। কেবল হবিগঞ্জ ভেন্যু থেকে কেউ চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি এখনো। রোববার নরসিংদীর জিআরসি স্পোর্টিং ক্লাব অন্তত সিলেটের লাউয়াই স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করতে পারলেই উঠে যেতো। কিন্তু তারা ১-০ গোলে হেরে গেছে লাউয়াই স্পোর্টিং ক্লাবের কাছে। এদিন শেরপুরে ইয়ংমেন্স ফকিরেরপুল ১-০ গোলে জামালপুরের মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে ১২ নিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে। মূল্যবান গোলটি করেছেন গফুর। ফেনী স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব ইকবালের হ্যাটট্রিকের সুবাদে ৮-০ গোলে লক্ষ্মীপুরের চৌরাস্তা ক্লাবকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে। তবে তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রেজিস্ট্রেশন ছাড়া খেলোয়াড় খেলানোর অভিযোগ আছে। মেহেরপুর ভেন্যু থেকে উঠেছে পিউল স্মৃতি সংসদ, ঝিনাইদহের এই দল ৮-০ গোলে চুয়াডাঙ্গার বঙ্গমনী ফুটবল একাডেমিকে হারিয়ে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। চার গোল করেছেন খাদেম কারী। টাঙ্গাইল স্টেডিয়ামে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ ৩-০ গোলে মুন্সীগঞ্জের সমাবেশ ক্লাবকে হারিয়েছে। সুবাদে চার ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে তারা চূড়ান্ত পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২২৯ ঘ