ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিটিসেল স্কুল ফুটবলের চূড়ান্ত পর্যায়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়। রোববার তারা ৩-১ গোলে হারিয়েছে রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউটকে।
এতে করে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনাল লাইন-আপ। সোমবার প্রথম সেমিফাইনালে সোয়া তিনটায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যলয়ের। একই দিনে বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলবে টাঙ্গাইলের সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও বরিশালের টাউন মাধ্যমিক বিদ্যলয়।
রোববার বিজয়ী সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে দুই গোল করেছেন সাব্বির আর সুজন করেছেন একটি। দিনের অন্য ম্যাচে মোসলেহ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ৮-২ গোলে হারিয়েছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়কে। আবু সাঈদ একাই করেছেন ৫ গোল, বাকি তিন গোল অরূপ, শিমন ও কায়েছের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫১ ঘ.
bdnews24