ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিটিসেল তারকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৬ জন স্কুল ফুটবলারকে। তারা হলেন অনীক বর্মণ, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইয়াসিন, কাওসার আলী রাব্বি ও রুবেল মিয়া।
চলমান সিটিসেল স্কুল ফুটবলের আঞ্চলিক পর্ব ও চূড়ান্ত পর্ব দেখে বাফুফের ৬ জন কোচ এই ছয় ফুটবলারকে বাছাই করেছেন। এদের মধ্যে অনীক নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ের, সাদ্দাম রাজবাড়ীর সূর্য্য কুমার ইন্সটিটিউটের, জাহেদ মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের, ইয়াসিন বরিশালের টাউল মাধ্যমিক স্কুলের, রাব্বি চট্টগ্রামের সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ও রুবেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
এই ছয় ফুটবলারকে নিয়ে সিটিসেলের বিভিন্ন পরিকল্পনা আছে। তাদেরকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে এই মোবাইল কোম্পানি দেশের স্কুল পড়
bdnews24