২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

'ট্রেবল'জয়ী বার্সেলোনার মৌসুমটা শেষ হয়েছে ড্র দিয়ে। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার সঙ্গে ড্র করেছে তারা। এদিনের অন্য এক ম্যাচে আলমেইরাকে ৩-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 04:12 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

প্যারিস, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ট্রেবল'জয়ী বার্সেলোনার মৌসুমটা শেষ হয়েছে ড্র দিয়ে। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার সঙ্গে ড্র করেছে তারা। এদিনের অন্য এক ম্যাচে আলমেইরাকে ৩-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার শেষটা অবশ্য হার দিয়েও হতে পারতো। ৩০ মিনিটে রডোলফো বডিপোর দেওয়া গোলে দেপোর্তিভো এগিয়ে ছিল ৮৯ মিনিট পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে স্যামুয়েল এতো'র গোলে সমতা এনেছে তারা। স্প্যানিশ লিগ, কোপা দেল রেই আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর মৌসুমের শেষ ম্যাচটায় তাই হারের লজ্জা নিয়ে ফিরতে হয়নি বার্সাকে। আলমেইরার বিপক্ষে অ্যাটলেটিকোর তিন গোলের প্রথমটি এসেছে দিয়েগো ফোরল্যানের পা থেকে। ৩২ গোল নিয়ে এই উরুগুইয়ার স্ট্রাইকারই জিতেছেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আর তার দল চতুর্থ স্থান পেয়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সঙ্গে যোগ দিয়েছে চ্যাম্পিয়নস লিগে। এদিন রিয়াল মায়োর্কাকে ৩-২ গোলে হারিয়েও লাভ হয়নি ভিলা রিয়ালের, লা লিগায় পঞ্চম স্থান পেয়ে তারা পাচ্ছে আগামী মৌসুমের নতুন টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলার সুযোগ। সেখানে তাদের সঙ্গী হবে ষষ্ঠ স্থান পাওয়া ভ্যালেন্সিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.