২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপের চূড়ান্ত পর্বে উঠেছে দিনাজপুর একাডেমি ও মঈন স্মৃতি সংসদ

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্বে উঠেছে দিনাজপুর ফুটবল একাডেমি ও যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ। দিনাজপুর ফুটবল একাডেমি শনিবার পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল একাডেমিকে ৫-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ বাগেরহাটের উন্মোচন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে ৬ পয়েন্ট নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্বে উঠেছে দিনাজপুর ফুটবল একাডেমি ও যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ। দিনাজপুর ফুটবল একাডেমি শনিবার পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল একাডেমিকে ৫-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ বাগেরহাটের উন্মোচন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে ৬ পয়েন্ট নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। দিনাজপুর ভেন্যুতে দিনাজপুর ফুটবল একাডেমিকে বড় জয় এনে দিয়েছে ঝালুর হ্যাটট্রিক। এছাড়া বাকি দুটি গোল করেছেন শফিকুল ইসলাম ও বেনজিন। জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। নড়াইল স্টেডিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ গোলশূন্য ড্র করেছে বাগেরহাটের উন্মোচন ক্লাবের সঙ্গে। এই তৃতীয় ড্র ছাড়া একটি জয় আছে তাদের, ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে তারা চূড়ান্ত পর্বে উঠেছে। এর আগে পাবনা ব্রাদার্স ইউনিয়ন, রংপুরের ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ, বরিশালের কীর্তনখোলা একাদশ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। শনিবার শেরপুর স্টেডিয়ামে কিশোরগঞ্জের উকিল পাড়া স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে নেত্রকোনার সৌখিন ক্রীড়া প্রতিভা অন্বেষণকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে শাহীন, সোহরাব ও রবিন একটি করে গোল করেছেন। গোপালগঞ্জে স্বাগতিক নিজড়া একাদশ ২-০ গোলে ফরিদপুরের সুবজ সেনা ক্লাবকে হারিয়েছে, মিথুন ও ছোটন গোল দুটি করেছেন। ফেনীতে কুমিল্লা মোহামেডান ২-২ গোলে ড্র করেছে চাঁদপুরের ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করেছে। মেহেরপুরে রাইপুর জাগরণী ক্লাব ৮-২ গোলে কুষ্টিয়ার ক্রিসেন্ট ক্লাবকে হারিয়েছে। বিজয় দলের সেলিম চার গোল, শাহেদ হ্যাটট্রিক এবং কবিরুল একটি গোল করেছেন। রাজশাহীতে দিগন্ত প্রসারী সংঘ ২-২ গোলে ড্র করেছে নাটোরের সিংড়া উপজেলা দলের সঙ্গে। টাঙ্গাইলের স্বাগতিক উদয়ন ক্রীড়াচক্র ৬-১ গোলে মানিকগঞ্জের সোনালী অতীত ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের মেহেদী হ্যাটট্রিক করেছেন, এছাড়া পিন্টু, আওয়াল ও রাসেল করেছেন এক গোল করে। হবিগঞ্জ স্টেডিয়ামে মৌলভীবাজারের ইয়াং স্টার ক্লাব ৩-২ গোলে সুনামগঞ্জের রিয়েল বেঙ্গল ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের সানজি দুটি ও আবিদ একটি গোল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৩৭ ঘ.