২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিউইটকে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে নাদাল

একজন বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষাসনে। অন্যজন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। রাফায়েল নাদাল আর লেটন হিউইটের লড়াই তাই বেশ উত্তেজনার জন্ম দিয়েছিল রোলাঁ গারোতে। কিন্তু কোর্টে সেই লড়াইয়ের ছিটে-ফোটাও দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

প্যারিস, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একজন বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষাসনে। অন্যজন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। রাফায়েল নাদাল আর লেটন হিউইটের লড়াই তাই বেশ উত্তেজনার জন্ম দিয়েছিল রোলাঁ গারোতে। কিন্তু কোর্টে সেই লড়াইয়ের ছিটে-ফোটাও দেখা যায়নি। ৬-১, ৬-৩, ৬-১ গেমে হিউইটকে উড়িয়ে দিয়ে অতি সহজে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন গত চার বারের চ্যাম্পিয়ন নাদাল। এই টুর্নামেন্টে এটা তার টানা ৩১তম জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪০ঘ.