২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় তায়কোয়েন্দোর উদ্বোধনী দিনেই শীর্ষে আনসার

শুক্রবার শুরু হয়েছে নবম জাতীয় তায়কোয়েন্দো প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে উদ্বোধনী দিনে ১১টি ইভেন্ট হয়েছে, তাতে ৬ টি সোনা নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ আনসার। ৩ টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুক্রবার শুরু হয়েছে নবম জাতীয় তায়কোয়েন্দো প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে উদ্বোধনী দিনে ১১টি ইভেন্ট হয়েছে, তাতে ৬ টি সোনা নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ আনসার। ৩ টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। তার আগে বাণিজ্য মন্ত্রী ফারুক খান এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসেন কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত সুক বুম পার্ক। ট্রাস্ট ব্যাংক নবম জাতীয় তায়কোয়েন্দো প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের ২৭টি দলের ৩০৫ জন পুরুষ ও ২২০ জন মহিলা তায়কোয়েন্দো খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৪ঘ.