ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ জাতীয় পতাকা অবমাননার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফেডারেশন এ ঘটনায় দুঃখও প্রকাশ করেছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৫ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিটিসেল ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনকালে জাতীয় পতাকা নিয়ে সংঘটিত আয়োজকদের অনিচ্ছাকৃত ঘটনা মুক্তিযোদ্ধা হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে খুব ব্যথিত করেছে।
তিনি আয়োজকদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
তথ্যবিবরণীতে বলা হয়, অনুষ্ঠানে যাবার আগে মন্ত্রী উদ্বোধনী প্রক্রিয়া সম্পর্কে জানতেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিআর/২১৫৪ ঘ.
bdnews24