ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শুক্রবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক ৯ম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা। এর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
জেলা, ক্লাব ও বিশ্ববিদ্যালয়সহ মোট ২৭টি দলের ৫২৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। তারা লড়াই করবেন ৪২টি ইভেন্টে। প্রতিযোগিতা শেষ হবে ৩১ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৩ঘ.
bdnews24